নড়িয়ায় ৩রা জানুয়ারী শুক্রবার বেলা ১১ টায় পদ্মা নদী ভাঙ্গনে অসহায় মানুষের মাঝে ৫০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ শীতবস্ত্র কম্বল বিতরণ করে বাপ্লা বø্যাঙ্কেট নামে আমেরিকার একটি সংস্থা। যার সহযোগিতায় ছিলেন, সংস্থাটির কো-অর্ডিনেটর শরীয়তপুর জেলার ইলিয়াস শিকদার।
এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক। এছাড়া উপস্থিত ছিলেন, কেদারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন দেওয়ান, বর্তমান ভাইস চেয়ারম্যান হাফেজ সানাউল্লাহ, আদনান, নিশু দেওয়ান, এনামুল কাজিসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
Facebook Comments Box




মন্তব্য করুন