শরীয়তপুরের নড়িয়ায় জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে আটক করা হয়।
২৪ জানয়ারি শুক্রবার শরীয়তপুর জেলা ডিবি পুলিশ কর্তৃক নড়িয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে আকাশ মাল(২২), পিতা- মোহাম্মদ আলী মাল, সাং-পন্ডিতসার, থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুরকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নড়িয়া থানাধীন চর মোহন নোয়াদ্দা বাংলা বাজার সাকিনস্থ জনৈক শহিদুল পাইক এর আখ ক্ষেতের মধ্যে হতে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে নড়িয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
Facebook Comments Box




মন্তব্য করুন