শরীয়তপুর মজিদ জরিনা ফাউন্ডেশন কর্তৃক ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ চলছে। গত ৫ এপ্রিল রবিবার থেকে শুরু করে ৭ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত গরিব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে মজিদ জরিনা ফাউন্ডেশন।
মজিদ জরিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক-এর উদ্যোগে তারই ছোট ভাই নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক নিজে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। মজিদ জরিনা ফাউন্ডেশন জানান, এমন চলতে থাকলে শুধু ৩ হাজার পরিবারকে নয়, খাদ্য সামগ্রী বিতরণে এই ধারাবাহিকতা চলতে থাকবে।
জানা যায়, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক-এর উদ্যোগে প্রতিষ্ঠিত মজিদ জরিনা ফাউন্ডেশনের নিজেস্ব অর্থায়নে আছেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক ও ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজ্বি নুরুল হক বেপারী।
সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক-এর বাড়ী গিয়ে দেখা যায়, তারা তিন হাজার অসহায় মানুষের মাঝে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী বিতরণ করছেন, এর মধ্যে রয়েছে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি তেল, এক কেজি ডাল, একটি করে সাবান ও একটি করে মাস্ক মিলিয়ে একটা করে প্যাকেট তৈরি করে তা বিতরণ করছেন।
ভোজেশ^র ইউনিয়নের চেয়ারম্যান হাজী নুরুল হক বেপারী বলেন, আমি ভোজেশ^র ইউনিয়নের চেয়ারম্যান, আমার ইউনিয়নে কেউ না খেয়ে থাকবে না, যদি এরকম কোন খবর পাই কারো ঘরে খাবার নাই, তাহলে আমি তার খাবারের ব্যবস্থা করে দিবো।
খাদ্য সামগ্রী কেনা থেকে শুরু করে প্যাকেটজাত করার দায়িত্বে থাকা সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক-এর ভাতিজা ইমরান হোসেন ব্যাপারি বলেন, আমরা নড়িয়া উপজেলার বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।
এ বিষয়ে, নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার মরহুম পিতা মাতার নামে প্রতিষ্ঠিত মজিদ জরিনা ফাউন্ডেশন থেকে আমাদের অভিভাবক আমার বড় ভাই সাবেক আইজিপি একে এম শহিদুল হক বিপিএম, পিপিএম এর পক্ষ থেকে নড়িয়া উপজেলার ৩ হাজার শ্রমহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবো। আমরা গতকাল থেকে শুরু করেছি, ৪ দিনের ভিতর আমরা ৩ হাজার লোকের মাঝে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিবো। করোনা মহামারি যতদিন দীর্ঘায়িত হবে আমাদের কার্যক্রম ততোদিন পর্যন্ত চলবে। আমরা প্রত্যেককে ১০ কেজি চাল, ৪ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ টি সাবান, ও মাস্ক দিচ্ছি। আমরা জাতির যে কোন সংকট মুহুর্তে মজিদ জরিনা ফাউন্ডেশনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকবো।
Facebook Comments Box




মন্তব্য করুন