ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র উদ্যোগে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের তত্ত্বাবধানে ভ্রাম্যমান মেডিকেল টিমের মাধ্যমে ফ্রি চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়।
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে অসুস্থদের জন্য শরীয়তপুরের নড়িয়া ও সখিপুর উপজেলায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ডাক্তার সেবা। এই সঙ্কটের সময় গ্রামের মানুষদের সেবা দিতে চিকিৎসকই পৌছে যাচ্ছেন রোগীদের কাছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ হতে ১২ টা পর্যন্ত নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়ন ও বেলা ১২ টা হতে দুপুর ২ টা পর্যন্ত জপসা ইউনিয়নে ডাঃ মোবারক হোসেন সুজন ও ডাঃ শওকত আলীর নেতৃত্ব ও নার্স কাকলীর সহযোগীতায় প্রায় ২ শতাধিক রোগী দেখেন এবং ফ্রি ঔষধ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, কৃষি বিষয়ক সমপাদক আনোয়ার হোসেন মাদবর, নশাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন আকন, সাধারণ সম্পাদক মাস্টার নুরুল আমিন রতন, জপসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ সালাম হাওলাদার, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মাদবর, নড়িয়া উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা ডি এম বরকত আলী মুরাদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Facebook Comments Box




মন্তব্য করুন