নড়িয়ার রাজনগর ইউনিয়নের ২’শ ঘরবন্দী শ্রমজীবী ক্ষুধার্ত পরিবারের মাঝে করোনা সংকট নিরসনে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের নির্দেশনায় খাদ্য সহায়তা প্রদান করা হয়। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে বাংলাদেশ আওয়ামীলীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক হেমায়েত হোসেন পানিসম্পদ উপমন্ত্রীর নির্দেশে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠণের মাধ্যমে এ খাদ্য সহায়তা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ঘরবন্দী শ্রমজীবী ক্ষুধার্ত পরিবারের নিকট পৌঁছে দেন। এছাড়া নিকটবর্তী ওয়ার্ডে যে সকল ক্ষুধার্ত পরিবারের লোকজন উপস্থিত ছিলেন তাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ খাদ্য সহায়তা বিতরণে সহযোগিতায় ছিলেন, নড়িয়া থানা আওয়ামীলীগের সদস্য মোঃ আবু-আলেম মাদবর, রাজনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক হোসেন দাদন মীরবহর, সাধারণ সম্পাদক মজিবুর মেলকার, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আবু কালাম মাদবর, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফিরোজ সরদার, উপজেলা যুবলীগ নেতা মাসুদ রাড়ী, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন খান, শওকত মাদবর, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ স্বপন দেওয়ান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার মালত সাধারণ সম্পাদক সোবহান, ইউনিয়ন ছাত্রলীগ নেতা উজ্জ্বল চৌকিদার, সাইদুর খান, কালাম আকনসহ নেতৃবৃন্দ প্রমূখ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, আমাদের অবিভাবক পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের নির্দেশনায় করোনা সংকট নিরসনে রাজনগরের সন্তান বাংলাদেশ আওয়ামীলীগ উপকমিটির সহ-সম্পাদক আমাদের বড়ভাই হেমায়েত হোসেন রাজনগরের প্রতিটি ওয়ার্ডের শ্রমজীবী অসহায় পরিবারকে চাল, ডাল, আলু, তেল, লবণ ও সাবান পৌঁছে দিয়েছেন। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে এ সকল খাদ্যসামগ্রী সব ওয়ার্ডের ক্ষুধার্ত পরিবারকে বাছাই করে পৌঁছে দিচ্ছি।

Facebook Comments Box