সাম্প্রতিক সৃষ্ট বন্যার কারনে চন্ডিপুর (পুরাতন) সড়কটি ব্যাপক ক্ষতি হয়ে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এই সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার জনগণ স্কুলে ও হাট বাজারে যাতায়াত করে।

রবিবার (৯ আগষ্ট) সকাল ১০ টায় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র নির্দেশনায় কেদারপুর ইউনিয়নের পানিবন্দি মানুষের জন্য চন্ডিপুর (পুরাতন) সড়কটি স্বেচ্ছাসেবকলীগ এর উদ্যোগে কেদারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ চুন্নু মাদবরের নেতৃত্ব চন্ডিপুর সড়কটি সাময়িকভাবে চলাচলের জন্য উপযোগী করে তুলে।

এ বিষয়ে চুন্নু মাদবর বলেন, বন্যার কারনে চন্ডিপুর সড়কটি ব্যাপক ক্ষতি হয়। যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এই সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার জনগণ চন্ডিপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী সহ এলাকার জনগণ চলাচল করে। প্রিয় নেতা এ কে এম এনামুল হক শামীম এমপি’র নির্দেশনায় আমরা কেদারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সড়কটি সাময়িকভাবে চলাচলের জন্য উপযোগী করি।

এ সময় স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের সাথে এলাকার যুব সমাজ মেরামত কাজে সহযোগিতা করে।

Facebook Comments Box