চিশতি নগর খানকায়ে চিশতিয়া পন্ডিতসার দরবার শরীফের সাজ্জাদানাশীন পীর সাহেব হযরত শাহাজাদা সুফী সৈয়দ গোলাম মোনয়েম হোসাইনী চিশতী (মাঃ আঃ) ১৯ আগস্ট বুধবার দুপুর ১ টা ৩০ মিনিটে ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) বাদ জহুর পন্ডিতসার দরবার শরীফে প্রথম নামাজে জানাজা দেওয়া হয়। জানাজা শেষে পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি গভীর সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন পন্ডিতসার দরবার শরীফের বর্তমান গদীনশীন সৈয়দ গোলাম মোদ্দাসের মওলা, শরীয়তপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ কাইয়ুম পাইক, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও মোক্তারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম চৌকিদার, ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান শিকদার, নড়িয়া পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী আবু সাঈদ মাঝী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।




মন্তব্য করুন