জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর সার্বিক নির্দেশনায় ০৯ সেপ্টেম্বর বুধবার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।

অভিযান পরিচালনাকালে চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, মূল্য ও সরবরাহ তদারকি করা হয়। এ সময় অবৈধ প্রক্রিয়ায় খাদ্য পণ্য প্রক্রিয়াকরণ, খাদ্যপণ্যে ক্ষতিকর রঙের ব্যবহার এবং মোড়কজাতকরণ বিধিমালার লঙ্ঘন করায় উপজেলার নর্দ্দা বাংলা বাজার ও মুলফতগঞ্জ বাজারের ২ প্রতিষ্ঠানকে প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর শরীয়তপুর জেলা শাখার সভাপতি মোঃ বিল্লাল হোসেন খান, নড়িয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ গোলাম সাকলাইন ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box