নড়িয়া উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার ৬ ডিসেম্বর সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) তানভীর-আল নাসীফ-এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাফিজুর রহমান, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকনসহ নড়িয়া উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ প্রমূখ।

মতবিনিময়কালে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে যা কিছু প্রয়োজন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই করেছেন। শিক্ষার্থীরা যাতে এ করোনা মহামারীতে ঝড়ে পড়ে না যায়, সেজন্য জুম অ্যাপ এর মাধ্যমে শিক্ষকরা পরীক্ষার ব্যবস্থা করেছেন। এরপর শিক্ষকদের সাথে উপমন্ত্রী শামীম শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন ভালোমন্দ খোঁজখবর নেন।

Facebook Comments Box