বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় সভাপতি, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব শহীদুল ইসলাম পাইলট এর সেঝো খালাম্মা ও শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউপি’র সাবেক মেম্বার মোহাম্মদ নূরুল হক বেপারির স্ত্রী মোছাম্মদ মাসুদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৯ মার্চ) সকার সাড়ে ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মোছাম্মদ মাসুদা বেগম তিন পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মোক্তারের চর ইউনিয়ন এর মহিষখোলা নিজ গ্রামে বাড়ীর মসজিদে শুক্রবার বাদ আসর মরহুমার জানাজার নামাজ শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

মন্তব্য করুন