পানি সম্পদ উপমন্ত্রী কেএম এনামুল হক শামীম এমপি’র রত্নগর্ভা মা মরহুমা বেগম আশ্রাফুন্নেছার ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বাদ জোহর শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানার সকল মসজিদে স্বাস্থ্য মেনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

এছাড়াও মরহুমার নিজ বাড়ি সখিপুরের চরভাগা পাইক বাড়ি জামে মসজিদে মিলাদ ‘ও দোয়ায় অংশগ্রহণ করেন, মরহুমার স্বামী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া, বড় ছেলে পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি, মেজো ছেলে বিগ্রেডিয়ার জেনারেল আমিনুল হক স্বপন, ছোটো ছেলে কার্ডিয়াক সোসাইটির সাধারন সম্পাদক ডা. আশ্রাফুল হক সিয়াম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এরআগে সকালে উপমন্ত্রী এনামুল হক শামীম, পরিবারবর্গ এবং স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ মরহুমার কবরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

Facebook Comments Box