আসন্ন ৫ই জানুয়ারী ২০২২ শরীয়তপুর নড়িয়া উপজেলা মোক্তারের চর ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে মোক্তারেরচর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক কবির উজ্জামান মাদবরের গণসংযোগ ৯টি ওয়াড়ে করা হয়

শরীয়তপুর নড়িয়া উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোক্তারেরচর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মরহুম নুরুজ্জামান মাদবরের সুযোগ্য সন্তান নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য সাংবাদিক কবির উজ্জামান (মন্টু)র গণ সংযোগ।

১৪ই ডিসেম্বর ২০২১ বিকাল ৩টায় মোক্তারেরচর ইউনিয়নের জনগনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের সহযোগিতা দোয়া নিয়ে সাধারণ জনগণের পাশে থেকে আধুনিক ডিজিটাল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তার নির্বাচনী এলাকা কে মাদকমুক্ত সন্ত্রাস মুক্ত রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নড়িয়া সখিপুরের গণমানুষের নেতা পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে উন্নয়নের ধারা অব্যাহত রেখে কাজ করে যাবেন তিনি।।গণসংযোগে এলাকার গন্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।।

#

Facebook Comments Box