পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, আজকের নতুন প্রজন্মের মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্বে দেবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রজন্মকে নিয়ে ভাবতেন। তেমনি তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম। আমরা যারা রাজনীতি করি, তারা সবসময় আগামী নির্বাচন বিষয়ে চিন্তা করি; কিন্তু জননেত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের কী হবে সেটা নিয়ে ভাবেন ও সে অনুযায়ী কাজ করে চলছেন। তার নির্দেশে ও তারই সুযোগ্য সন্তান আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে নতুন প্রজন্মকে একটি বিশ্বমানের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে চলেছি।

রবিবার (২৭ মার্চ) শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্য উপমন্ত্রী বলেন, তোমরা সৌভাগ্যবান তোমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন শিক্ষাবান্ধব ও আধুনিক বিজ্ঞানমনস্ক প্রধানমন্ত্রী পেয়েছো। তোমরা বছরের প্রথমদিন বই পাচ্ছো, নতুন নতুন ডিজিটাল ল্যাব পাচ্ছো। তোমরাই আমাদের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এটা সম্ভব হয়েছে। তিনি দেশে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলছেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক ইমরান খালাসীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়ে গেছেন। আর জননেত্রী শেখ হাসিনা সেই দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। জননেত্রী শেখ হাসিনা জেগে থাকেন বলেই বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, কলেজের অধ্যক্ষ মাকসুদা খাতুন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, নড়িয়ার ইউএনও শেখ রাশেদুজ্জামান, মেয়র আবুল কালাম আজাদ, এএসপি মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু, সহ-সভাপতি নুর এ আলম আশিক, জেলার আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান, নড়িয়া উপজেলার আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব।

অনুষ্ঠানে ইকবাল হোসেন অপু এমপি বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর একটি যুগোপযোগী শিক্ষানীতি করতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকের বুলেটে তার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। কিন্তু তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি করেছেন। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই হাতে পেয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। তারা বই বিতরণ উৎসব মুখরিত করে রাখে।

পরে উপমন্ত্রী এনামুল হক শামীমের রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী ও গরীব শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, দেশ বরেন্য ব্যান্ড মাইলস ও ভাইকিং। এছাড়া বিকালে সখিপুর থানা ছাত্রলীগের উদ্যোগেও হাজী শরীয়তউল্যাহ বিশ্ববিদ্যালয় কলেজে নবীন করা হয়।

Facebook Comments Box