শরীয়তপুরের নড়িয়ায় ইয়াবা সেবনরত অবস্থায় ২ মাদক সেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে নড়িয়া সরকারি কলেজ গেটের পাশ থেকে ইয়াবা সেবনরত অবস্থায় তাদের আটক করে নড়িয়া থানা পুলিশ।
আটককৃতরা হলেন, নড়িয়া আটিপাড়া গ্রামের সোহেল মোল্যা ও আকাশ বেপারী।
পরে শনিবার সকালে আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ডে দন্ডিত করে।
Facebook Comments Box

মন্তব্য করুন