দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িসার এলাকায় এমপি অ্যাডভোকেট নাভানা আক্তারের বাড়ি থেকে এ সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে শরীয়তপুর নড়িয়া উপজেলায় ২১ জুলাই শনিবার দুপুরে মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তারের সহযোগিতায় নড়িয়া উপজেলার সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ১৩৫ টি সৌর বিদ্যুৎ প্যানেল বিতরণ করা হয়েছে।
এ সময় স্থানীয় ঘড়িসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান, তাজ নুর মেমোরীয়াল কিন্ডার গার্টেনের পরিচালক শাহিনা ফেরদৌস (মনি), ঘড়িসার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসম্পাদক কাঞ্চন মীর, ঘড়িসার অধুনিক হাসপাতালের পরিচালক মনজু মাঝি ও শাহাদাত মাঝিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box