আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী বলেন, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দেব এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে ভোটাররা ভোটকেন্দ্রে আসবে। আমি বারবার বলছি আমাকে ভোট দিতে হবে আমি এই কথা বলছি না। আপনারা ভোটকেন্দ্রে আসুন। আপনারা আজকে যেই জনসমুদ্র দেখেছেন, জনশ্রুত দেখেছেন এতে বুঝতে পারছেন ৭ জানুয়ারি একটি ভোট বিপ্লব হতে যাচ্ছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে শরীয়তপুর-২ নির্বাচনী এলাকার ভোজেশ্বর বাজারে গণসংযোগ, প্রচারণা ও পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের যেই সাড়া পাচ্ছি। এ সাড়ায় মনের হৃদয় থেকে তাদের সকলকে জানাতে চাই। আজকের এই গণসংযোগ কে যেই জনসমুদ্রে পরিণত করেছে ৭ই জানুয়ারি ব্যালট কে ব্যালট বিপ্লবে রুপান্তর করে আমাদের বিজয় কে সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন হবে, সুষ্ঠুভাবে হবে, নিরপেক্ষভাবে হবে, প্রতিযোগিতামূলকভাবে হবে এবং সকলে মিলে আমরা ভোটকেন্দ্রে যাব একটি উৎসবমুখর পরিবেশে ভোট হবে এবং আমরা বিজয়ী হবো।

নেতাকর্মীদের ওপরে হামলার বিষয়ে জানতে চাইলে? তিনি বলেন, প্রশাসনকে আমরা জানিয়ে যাচ্ছি। আমরা এখনো বিশ্বাস করি, আশা করি প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা যতটাই আঘাত আসুক না কেন। ৭ তারিখ পর্যন্ত সকল আঘাত মুখ বুজে সহ্য করে যাব ইনশাআল্লাহ। কারন আমরা পরিবেশটা শান্ত রাখতে চাই। আমরা চাই ভোটাররা ভোটকেন্দ্রে আসুক ভোটাররা ভোটকেন্দ্রে আসলে আমাদের বিজয় সুনিশ্চিত।

আপনার সমর্থকরা ভোট কেন্দ্রে যাবে কিনা এর বলেন, আমি এখনো বিশ্বাস করি আমার সমর্থকেরা ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে। কারণ তারা জানে এই যে, মামলা হচ্ছে, হামলা হচ্ছে বা যে সকল হয়রানি মূলক কাজ হচ্ছে। এর প্রতিশোধ আমরা নিতে পারবো ভোট বিপ্লবের মাধ্যমে। আমরা সকলকে বলেছি যা কিছু হোক না কেন সহ্য করতে হবে। আমরা ৭ তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে ব্যালট পেপারে ঈগল প্রতীকে সিল দিয়ে প্রতিশোধ নিব।

Facebook Comments Box