প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় অসহায় দরিদ্র ও নদী ভাঙ্গা ৮৪ টি পরিবারের মাঝে জমি ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার ১১ জুন সকালে নড়িয়া উপজেলা পরিষদে অসহায় দরিদ্র নদী ভাঙ্গা ৮৪ টি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে জমি ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ পারভেজ রহমান, পিআইও কর্মকর্তা সোহরাফ হোসেন ও ইউপি চেয়ারম্যান সহ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন