শরীয়তপুরের নড়িয়ার কীর্তিনাশা নদী থেকে ভাসমান অবস্থায় মিরাজ মোল্লা (১৫) নামে এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে সুরেশ্বর নৌ পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের পাঠান বাড়ি মাদ্রারা সংলগ্ন কীর্তিনাশা নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দেয় । পরে সুরেশ্বর নৌ পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। নিহত মিরাজ মোল্লা বরিশালের বানারিপাড়া ইউনিয়নের মো. মিলন মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত মিরাজ মোল্লা নদীতে বালুবাহী বলগেটে শ্রমিকের কাজ করতেন। গত তিনদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নড়িয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন তার সহযোগিরা।
সোমবার বিকেলে মোক্তারেরচর এলাকার কীর্তিনাশা নদীতে অজ্ঞাত কিশোরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে এবং পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

বিষয়টি নিয়ে সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল জলিল বলেন, খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ফলাফল আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

Facebook Comments Box