ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলার অন্তর্গত নড়িয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার নড়িয়া ইউনুছিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে শুরা অধিবেশন শেষে কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মাওলানা ইলিয়াছ আহমেদকে সভাপতি, মাওলানা ইমরান হোসাইনকে সহ-সভাপতি ও ডাঃ মোঃ নিজাম উদ্দিনকে সেক্রেটারি করা হয়েছে।

সদ্য সাবেক সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে শুরা অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা সভাপতি এস এম আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী এ্যাড. মানিক মিয়া সরদার, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মুফতি সাইফুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটির শরীয়তপুর জেলা শাখার নায়েবে সদর আলহাজ¦ আঃ সালাম শিকারী।

উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি নড়িয়া থানা শাখার সদর হাফেজ আলী আহাম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের হাওলাদার, ইসলামী যুব আন্দোলনের নড়িয়া থানা সভাপতি মাওলানা আবুল বাশার, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মোঃ ফিরোজ আলম, ইসলামী ছাত্র আন্দোলন নড়িয়া থানা সভাপতি ছাত্রনেতা মোঃ ওবায়দুল হক প্রমুখ।

Facebook Comments Box