শরীয়তপুর নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদীর উপরে নির্মিত ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর পাশে ফুটওভার ব্রিজের পিলারে বাল্কহেড এর ধাক্কা।
পিলার ভেঙ্গে ব্রীজের গার্ডার ধসে পড়ে ধ্ক্কা দেওয়া বালু ভতি বাল্কহেড এর উপর। ডুবে যায় বাল্কহেড। নদীতে ঝাপ দিয়ে প্রান বাচায় বাল্কহেডের কর্মরতরা।
এর আগেও এই ব্রিজের নিচ দিয়ে বলগেটের ধাক্কায় আরেকটি গার্ডার ভেঙ্গে যায়। এরপর থেকে ব্রিজ এর নির্মাণ কাজটি বন্ধ থাকে।
আজ সোমবার সকালে একটি বালুভক্তি বলগেট নির্মাণাধীন ফুটওভার ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ব্রিজের পিলার সাথে ধাক্কা লাগে। এতে সাথে সাথে পিলারটি ভেঙ্গে বাল্কহেডের এর উপরে ভেঙ্গে পরে ব্রীজের৷ গার্ডার।
চলমান বাল্কহেড গার্ডার নিয়ে একটু সামনে গিয়ে নদীডে ডুবে যায়। এ সময় বাল্কহেডটিতে থাকা কর্মচারীরা নদীতে ঝাপদিয়ে প্রান বাচায়। ভাগ্যগুনে আল্লাহর রহমতে অল্পের জন্য বেচে যান খেয়াপাড়াপাড়ের টলারের যাত্রীরা। কোন হতাহতের ঘটনা না ঘটলেও আতংকিত হন স্থানীয় মানুষ।
দীর্ঘ ৮ বছরে ও ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর কাজ নির্মাণ সম্পূর্ণ না হওয়ায় স্থানীয়দের পায়ে হেঁটে যাওয়ার জন্য এই ফুটওভার ব্রীজ নির্মানের উদ্যোগ নেয় স্থানীয সরকার প্রকৌশর বিভাগ এলজিইডি। কয়েক মাস আগে একই ধরনের দুর্ঘটনার জন্য মাঝ পথে থেমে যায় কাজ। এই ফুটওভার ব্রীজের কাজ সম্পূর্ণ না হওয়ায় ও মুল ব্রীজের কাজ সম্পূর্ণ না হওয়ায় কীর্তিনাশা নদী পাড়াপাড়ে মানুষের একমাত্র চলাচলে ভরসা টলার বা নৌকা।

মন্তব্য করুন