জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে রাস্তাঘাট মেরামতের কাজে অংশ নিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার সকালে সংগঠনটির কেদারপুর ইউনিয়ন শাখার দায়িত্বশীলগণ স্থানীয় একটি কাঁচা রাস্তায় বালুভর্তি বস্তা ফেলে চলাচলের উপযোগী করে তোলেন।

চলাচলের অযোগ্য ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে চরম দুর্ভোগে ফেলছিল। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদা ও জলাবদ্ধতায় একেবারে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে উদ্যোগ নেন যুব আন্দোলনের কর্মীরা।

স্থানীয়রা এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, “যেখানে জনপ্রতিনিধিরা চুপ করে আছে, সেখানে ইসলামী যুব আন্দোলনের কর্মীরা জনদুর্ভোগে এগিয়ে এসে যে কাজটি করেছেন, তা প্রশংসার দাবিদার।”

ইসলামী যুব আন্দোলনের কেদারপুর ইউনিয়ন সভাপতি মুফতি ইকরাম হোসাইন জানান, “আমরা রাজনীতির পাশাপাশি সমাজসেবায় বিশ্বাসী। মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব।”

সংগঠনটি ভবিষ্যতেও এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

Facebook Comments Box