শরীয়তপুর-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের শরীয়তপুর জেলা শাখার কার্যকরী সদস্য ডা. খালেদ শওকত আলী নড়িয়া উপজেলার ভুমখাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন। বুধবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দলীয় নেতাকর্মীদের নিয়ে এ গণসংযোগ করেন তিনি।
এসময় ডা. খালেদ শওকত আলী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে অনুরোধ জানান এবং নৌকা মার্কায় ভোট চান।
এসময় নড়িয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকন, উপজেলা কৃষকলীগের সভপাতি মাষ্টার আঃ রহমান, ভুমখাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এম এ হোসেন বেপারীসহ স্থানীয় আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Facebook Comments Box
বিষয় :




মন্তব্য করুন