সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় গতকাল ২২ অক্টোবর সোমবার শরীয়তপুরের নড়িয়া এলাকার পদ্মা নদী থেকে ৬০ জনকে আটক করা হয়েছে। রোববার সন্ধা হতে সোমবার ভোর পর্যন্ত পদ্মা নদীর নড়িয়া উপজেলা এরিয়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৫’শ কেজি ইলিশ ও ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরে বেলা ১১টার দিকে নড়িয়া উপজেলা চত্বরে উপজেলা সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতে আটককৃতদের হাজির করা হয়। এসময় আটক ৬০ জনের ৪৮ জনকে ১৫দিন করে করান্ড এবং ১২ জনকে ২৭ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা জানান, জব্দকৃত ইলিশ মাদরাসা, এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন