শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগ শরীয়তপুর জেলা কমিটির সদস্য ও ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ খালেদ শওকত আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নকে ধরে রাখতে হলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
শুক্রবার বিকালে নড়িয়া পৌর শহরের নড়িয়া বাজার, ঢালীপাড়া বাজার, লোনসিং, মাবদর বাজার ও বাংলা বাজার নির্বাচনী গনসংযোগের সময় এ কথা বলেন।
তিনি আরো বলেন, নড়িয়া-সখিপুরে নির্বাচনী এলাকায় গণসংযোগকালে বিভিন্ন বাজারে পথসভায় এ কথা বলেন। এ সময় খালেদ শওকত বলেন, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, সড়কের উন্নয়ন ও বৃহত্তর দক্ষিণাঞ্চল উন্নয়নে পদ্মা সেতু, শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, পায়রা সমুদ্র বন্দর, রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক বিদ্যুৎ পাওয়ার প্লান্ট স্থাপন কাজ চলমান রয়েছে। এসব প্রকল্পের বাস্তবায়ন করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
এসময় নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাচান আলী রাঢ়ী, সাধারন সম্পাদদক হাসানুজ্জামান খোকনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ একাধিক নেতা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন