শরীয়তপুর নড়িয়া উপজেলা ঘড়িসার ইউনিয়নের হালইসারে এ্যানহ্যান্সড্ কোস্টাল ফিশারিজ (ইকোফিশ) প্রকল্প এর আয়োজনে মা ইলিশ সংরক্ষনকল্পে ইলিশ প্রজনন উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ অক্টোবর) ঘরিসার ইউনিয়নের হালইসারে মা ইলিশ সংরক্ষনকল্পে ইলিশ প্রজনন উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মৎস্য বিভাগের সিনিয়র পরিচালক মোঃ মহসীন এবং নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা।
এ সময় শরীয়তপুর জেলা ইকোফিশ ওয়াল্ড ফিশের সমন্বয়কারী রাজীব ঘোষ, মনিটরিং অফিসার সিএনআরএস মো. পনির হোসেন ও শরীয়তপুরের সাইট অফিসার সাইফুল আলম চৌধুরী, ইউপি সদস্য রাজামিয়া অজি, এফএমসি-র সভাপতি দাদন সরদার সহ মৎস্যজীবী এইচসিজি, সিএসজি, এফএমসি ও ইউএইচসিসি-এর সদস্য, আড়তদার, পাইকার ও বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ আয়োজনের উদ্দেশ্য ছিল ২২ দিন মাছ ধরা বন্ধ থাকার কারনে মৎস্যজীবীরা যে কষ্টে ছিল সে কষ্টকে দুর করে নতুন উদ্যমে ২৯ অক্টোবর সোমবার থেকে মাছ ধরা শুরু করার জন্য এ আয়োজন। তারা প্রতিজ্ঞাবদ্ধ যত কষ্ট হোক তারা মা ইলিশ ও জাটকা রক্ষা করার জন্য দেশের সকল আইন মেনে চলার প্রতিজ্ঞাবদ্ধ।
Facebook Comments Box

মন্তব্য করুন