সমবায় অধিদপ্তর ঢাকা কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলার দুগ্ধ সমবায়ের কার্য়ক্রম সম্প্রসারণ প্রকল্প এর আওতায় গঠিত পূর্ব দিনারা দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এবং পশ্চিম দিনারা দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এর সুবিধাভোগীদোর মাঝে ঋণের চেক বিতরন করা হয়েছে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলা সমবায় কার্যালয় ও নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নড়িয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ সোমবার দুপুর ১২ টায় আনুষ্ঠানিক ভাবে এই চেক বিতরণ করা হয়।
সুবিধাভোগী ৯৬ জনের মধ্যে ৭৪ জনকে দেওয়া হয় গরু ও গো খাদ্যের জন্য ২ লক্ষ টাকা হারে মোট ১ কোটি ৪৮ লক্ষ টাকার ঋণের চেক আর ১২ জনকে গরু কিনার জন্য ১ লক্ষ ৬০ হাজার টাকা হারে মোট ১৯ লক্ষ ২০ হাজার টাকার ঋণের চেক। সর্বমোট বিতরণ করা হয় ১ কোটি ৬৭ লক্ষ ২০ হাজার টাকার ঋনের ।
নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের ২ টি সমিতির
১০০ জন সদস্যকে কে সাবলম্বি করতে এই প্রকল্পের আওতায় শতকরা ৩ টাকা সুদে ২ কোটি টাকার ঋণ বিতরণ করছে সরকার।
চেকবিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইউম খান।
নড়িয়া উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমান মিয়া এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন । শরীয়তপুর জেলা সমবায় অধিদপ্তর এর উপসহকারী নিবন্ধক ইফতে খাইরুল ইসলাম চৌধুরী, নড়িয়া উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক এস এম শাহাদাৎ হোসেন ও সোহেল রানা প্রমুখ।




মন্তব্য করুন