দেশীয় প্রজাতির মৎস্য ও শামুক সংরক্ষণ গোপালগঞ্জ প্রকল্পের আওতায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি করে আমিষের চাহিদা পূরণে শরীয়তপুরের নড়িয়ায় মুক্ত জলাশয় ও বিভিন্ন সরকারি পুকুর বা মাদ্রাসা-মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
নড়িয়া উপজেলা মৎস্য অফিস ও নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে নড়িয়া থানা পুকুর, মুলফৎগঞ্জ মাদ্রাসা এবং নড়িয়া পৌরসভা কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইউম খান।
মৎস্য কর্মকর্তা জাকির হোসেনের তত্ত্বাবধানে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সবুজ চৌধুরী, ওসি আসলাম উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় ৬টি জলাশয়ে মোট ২৫৩ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।




মন্তব্য করুন