শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ হাসান আলী (৫৪)–কে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি নড়িয়া উপজেলার ঈশ্বর কাঠি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তিনি মৃত নূর মোহাম্মদ মাদবারের পুত্র।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম মুহা. উদ্দিন মোল্লা জানান, মোঃ হাসান আলীকে পূর্বের একটি নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box