শরীয়তপুরের নড়িয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মো. বাহার মিয়া। সোমবার (০৮ ডিসেম্বর) রাতে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি চাঁদপুর সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মো. বাহার মিয়ার গ্রামের বাড়ি কক্সবাজার জেলায়। তিনি ২০০৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন।

দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় ওসি মো. বাহার মিয়া বলেন, “নড়িয়া একটি ঐতিহ্যবাহী ও সচেতন জনগোষ্ঠীর এলাকা। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। জনগণের সহযোগিতায় নড়িয়াকে শান্তিপূর্ণ একটি মডেল থানা হিসেবে গড়ে তুলতে চাই।”

Facebook Comments Box