মহান বিজয় দিবস উপলক্ষে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান উপজেলার বিঝারী ইউনিয়নের নওগাঁ মান্ডা ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিজয়ের আনন্দ উদযাপন করেন।
১৬ ডিসেম্বর দুপুরে ইউএনও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং বিশেষভাবে আয়োজন করা দুপুরের খাবার ও মিষ্টিমুখ করান। শিশু ও শিক্ষার্থীরাও তাঁর সঙ্গে হাত মিলিয়ে আনন্দ প্রকাশ করেন।
এসময় ইউএনও মো. আব্দুল কাইয়ুম খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মুক্তিযুদ্ধ শুধুমাত্র আমাদের ইতিহাস নয়, এটি আমাদের দেশের গঠনমূলক শক্তি। আপনাদের মধ্য থেকেই আগামী দিনের নেতৃত্ব আসবে, তাই দেশের প্রতি দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের বিকাশে মনোযোগ দিন।”
মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকরা ইউএনও’র উপস্থিতি ও উৎসাহপূর্ণ উদ্যোগকে প্রশংসা করেন। তারা বলেন, “বিজয় দিবসে এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, আনন্দ ও নৈতিক মূল্যবোধের উন্নয়নে বিশেষ অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।”




মন্তব্য করুন