শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
নড়িয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আজ সকাল ১০টায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাকী দাশ। অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এ সময় নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Facebook Comments Box




মন্তব্য করুন