শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ^র বাজারের স্বর্ণের দোকানের কর্মচারী রিপন বৈদ্যকে (২৯) খুঁজে পাচ্ছেন না তার পরিবার। সে ওই বাজারের অধীর চন্দ্র ঘোষের মালিকানাধীন ঘোষ অলংকার শান্তি নিকেতন নামের একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। রিপন শরীয়তপুর সদর উপজেলার দশরশি গ্রামের রাই হরন বৈদ্যের ছেলে। এ ব্যাপারে নড়িয়া থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
রিপন বৈদ্যর ভাই শ্রী কৃষ্ণ বৈদ্য জানান, গত ৬ ডিসেম্বর সকাল ৮ টার সময় আমার ভাই রিপন বৈদ্য বাড়ি থেকে তার কর্মস্থল ভোজেশ^র বাজারের ঘোষ অলংকার শান্তি নিকেতন নামে স্বর্ণের দোকানে যাওযার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর সে তার কর্মস্থলে কাজ করতে থাকে। পরের দিন (৭ ডিেিসম্বর) রাত ৮ টার সময় রিপনের সাথে ভাই শ্রী কৃষ্ণ বৈদ্যের মোবাইলে ফোনে শেষ কথা হয়। এর পরের দিন (৮ ডিসেম্বর) সকাল ৯ টার সময় শ্রী কৃষ্ণ বৈদ্য রিপনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পায়। পরে দোকানের মালিক অধীর চন্দ্র ঘোষ ও বাপ্পি চন্দ্র ঘোষদের মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা জানায়, রিপন বাড়ি চলে গেছে। এ খবর পেয়ে শ্রী কৃষ্ণ বৈদ্য সহ পরিবারের খোঁজ নিতে ওই দোকানে গিয়ে রিপনের স্যান্ডেল দেখতে পায়। তখন দোকনের মালিক জানায়, রিপন অন্য স্যান্ডেল পায় দিয়ে চলে গেছে। এ কথা শুনে পরিবারের লোকজন রিপনকে নিকটতম আত্মীয় স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও রিপনের কোন সন্ধান না পেয়ে নড়িয়া থানায় একটি সাধারণ ডাইরী করে। ডাইরী নং ৫২৫, তারিখ ১১/১২/২০১৮ইং।
Facebook Comments Box

মন্তব্য করুন