আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়িয়া উপজেলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভোট গ্রহণ বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়।
বৃহস্পতিবার বেলা ১১ টায় নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াছমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন।
প্রশিক্ষন কর্মশালায় ৮০ জন প্রিজাইডিং কর্মকর্তা ৩৭৬ জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা অংশ গ্রহন করেন।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন নড়িয়া থানা অফিসার ইনচার্জ একেএম মনজুরুল হক আকন্দ, নড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতিয়ার রহমানসহ কর্মকর্তাবৃন্দ।
Facebook Comments Box

মন্তব্য করুন