র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে গতকাল ১৬ জানুয়ারি বুধবার আনুমানিক দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় শরীয়তপুর জেলার নড়িয়া থানাধীন শিরঙ্কর সাকিনে অভিযান পরিচালনা করে বাদশাহ লাকুরিয়া (৩২), পিতাঃ মৃত ফরিদ বক্স লাকুরিয়া, সাং- বাড়ৈপাড়া, থানাঃ নড়িয়া, জেলাঃ শরীয়তপুরকে আটক করে।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী শরীয়তপুর জেলার নড়িয়া থানার মামলা নং-০১ তারিখ ০৪ জানুয়ারি ২০১৯ খ্রিঃ, ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ টেবিলের ৯(খ)/৪১ এর এজাহার নামীয় আসামী। আটককৃত আসামীকে শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হস্তান্তর করা হয়।
Facebook Comments Box




মন্তব্য করুন