শরীয়তপুরের অন্যতম দূর্গম চরাঞ্চল নওপাড়ায় গতকাল রাজাপুর বঙ্গবন্ধু স্মৃতি সংসদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
যারা স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযোদ্ধে জীবনকে উৎসর্গ করেছেন তাঁদের স্মরণে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণের উপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধে যারা জীবন উৎসর্গ করে শহীদ হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এরপর ইউনেস্কো স্বীকৃত ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রাজাপুর বঙ্গবন্ধু স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজ আহম্মেদ মুন্সী, সময় বাংলা টিভির নিউজ এডিটর মেহেদী হাসান, মজিবুর রহমান, রুবেল সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।
Facebook Comments Box

মন্তব্য করুন