আওয়ামী মৎস্যলীগ শরীয়তপুর জেলা শাখা আহবায়ক কমিটির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে ১৭ মার্চ মঙ্গলবার রাত ৮ টার সময় শরীয়তপুর পালং বাজার রফিক কাজীর আরতের গদি ঘরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে আওয়ামী মৎস্যলীগ শরীয়তপুর জেলা শাখার আহবায়ক কমিটির সভাপতি সাজলু বেপারী, সাধারন সম্পাদক রফিক কাজি, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন বাকাউল, সাংগঠনিক সম্পাদক দাদন সরদার, প্রচার সম্পাদক সোহেল পেদা, দপ্তর সম্পাদক আলম দেওয়ান ও সদস্য-শওকত বেপারী, নাসির বেপারী, বোরহান বেপারী, সিদ্দিক বেপারী, মন্নান চৌকিদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকলের জন্য এবং বিশ^বাসীর কল্যাণে দোয়া ও মাগফিরাত কামনা করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন