শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়ায় ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে পালং মডেল থানা পুলিশ। ২১ মার্চ শনিবার মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে পালং থানার আওতাধীন চরযাদবপুর গ্রামের মিরচান সরদারের ছেলে মোঃ ওমর সরদার (১৯) ও হাজতখোলা গ্রামের বিল্লাল বেপারীর ছেলে মোঃ রায়হান বেপারী (১৯)কে ৫৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আংগারিয়া নামক এলাকা হতে হাতেনাতে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ।
এই সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পালং মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পালং মডেল থানার মামলা নং-২৫।
Facebook Comments Box

মন্তব্য করুন