শরীয়তপুর সদর উপজেলার স্বর্ণঘোষ গ্রামের সমাজ সেবক মোঃ মোতালেব শেখ এর নিজ উদ্যোগে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু’র সৌজন্যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরবন্দি হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল, ডাল, চিড়া, চিনি ও ছোলা) বিতরণ করা হয়েছে। ২২ এপ্রিল বুধবার সকাল ১০ টা ৩০ মিনিটে স্বর্ণঘোষ মোতালেব শেখের নিজ বাড়িতে ঘরবন্দী হতদরিদ্র ৩৭৫ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুর রহমান শেখ, শরীয়তপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আলমগীর হোসেন মুন্সি, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার ঘোষ, শরীয়তপুর পৌরসভা ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রশিদ সরদার, জেলা ছাত্র লীগের আহবায়ক মহাসিন মাদবর, শরীয়তপুর পৌরসভা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার ফকির, দ্বীন ইসলাম শেখ, নুর ইসলাম শেখ ও জাহিদুল শেখ।
এ সময় মোঃ মোতালেব শেখ বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। জননেতা ইকবাল হোসেন অপুও শরীয়তপুর-১ তথা পালং জাজিরার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলছেন। করোনা ভাইরাসের কারণে এ সংকটময় পরিস্থিতিতে যেন কেউ অনাহারে না থাকে তাই তিনি নির্দেশ দিয়েছেন সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য। তাই তার নির্দেশ মেনে আমি নিজ উদ্যোগে এই করোনা পরিস্থিতিতে কর্মহীন দরিদ্র ৩৭৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি এবং তার সাথে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার জন্য একান্ত আহ্বান করছি।

Facebook Comments Box