শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী বিষয়ে জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সাথে ১৬ সেপ্টেম্বর বুধবার বেলা ১১ টায় মতবিনিময় করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার তাঁর বক্তব্যে পুলিশ ও জনতা একসাথে মিলে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কাজ করার কথা বলেন এবং মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নিবেন বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন, পালং মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল আলম, জেলা বিশেষ শাখা ডিআইও-২ কামরুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র নুর মোহাম্মদ কোতয়াল, জেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক ও শরীয়তপুর কোর্টের বিজ্ঞ জিপি আলমগীর হোসেন মুন্সী, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ তালুকদার, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিনসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন