পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বীমা গ্রাহকের বীমা দাবীর চেক ব্রাহ্মণবাড়িয়া স্বপ্নীল কমিউনিটি সেন্টারে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন। ডিএমডি মোঃ খলিলুর রহমান দুলাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ সেলিম মিয়া, মোহাম্মদ এনামুল হক ও মুফতি দিদারুল ইসলাম এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

Facebook Comments Box