চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। ৭ মে সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে প্রায় ৪০০ মণ ইলিশ এসেছে, যা ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে কর্মব্যস্ততা বাড়িয়েছে। তবে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে ইলিশ কম ধরা পড়ায় দাম এখনও উচ্চ। বাজারে ১ কেজি ইলিশ ২,৮০০ থেকে ৩,০০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা আশা করছেন, সব অঞ্চল থেকে ইলিশ এলে দাম কমবে।
Facebook Comments Box

মন্তব্য করুন