মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় জনপ্রিয় খাবার দোকান “হাজী কাচ্চি ঘর”-এর বিরিয়ানিতে কুকুরের মাংস ব্যবহারের অভিযোগ তুলে কতিপয় কিছু ফেসবুক ভুয়া সাংবাদিক গুজব ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে। গত ২৮ জুলাই (সোমবার) ফেসবুকে কোনো প্রমাণ ছাড়াই এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এই গুজবের প্রতিবাদে আজ শনিবার (২ আগস্ট) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হাজী কাচ্চি ঘর কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে দোকানের ম্যানেজার রমজান বলেন,
“হাজী কাচ্চি ঘরে কুকুরের মাংস দিয়ে কাচ্চি রান্না করা হয়—এমন গুজব সম্পূর্ণ মিথ্যা। আমরা গত ৬ বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছি। কিছু দুস্কৃতিকারী আমাদের সম্মান ও ব্যবসা নষ্ট করতে এই গুজব ছড়িয়েছে।”
এ সময় দোকানের কসাই বলেন,
“আমরা নিয়মিত মাদবরচর থেকে অনুমোদিত মাংস কিনে আনি। যারা এমন অপপ্রচার চালিয়েছে, তাদের মূল উদ্দেশ্য আমাদের ক্ষতি করা।”
স্থানীয় ব্যবসায়ী ও দোকানটির নিয়মিত ক্রেতারাও অভিযোগটি ভিত্তিহীন ও বানোয়াট বলে অভিহিত করেছেন। তারা বলেন,
“আমরা প্রায়ই হাজী কাচ্চি ঘরের খাবার খাই এবং পরিবারের জন্যও নিয়ে যাই। এমন অভিযোগ কখনও চোখে পড়েনি বা বিশ্বাসযোগ্য মনে হয়নি।”
স্থানীয়দের মতে, গুজবটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। তারা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।




মন্তব্য করুন