গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীকে তালাক দেওয়ার পর ছেলেকে নিয়ে দুধ দিয়ে গোসল করে আলোচনায় এসেছেন তাইফুল ইসলাম (৪৫)।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গার রোজিনা বেগমের সঙ্গে তার ১২ বছরের দাম্পত্য জীবন নানা কলহ ও নির্যাতনে ভরপুর ছিল। অবশেষে তাইফুল ইসলাম বিকেল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে তালাক দেন। এরপর ছেলে মিনহাজ শেখ (১০) কে সঙ্গে নিয়ে বাড়ির সামনে দুধ মিশ্রিত পানি দিয়ে প্রকাশ্যে গোসল করেন তিনি।
তাইফুলের দাবি, দীর্ঘদিনের নির্যাতন থেকে মুক্তি পাওয়ায় আনন্দের প্রকাশ হিসেবেই এ ব্যতিক্রমী উদ্যোগ নেন তিনি। এ ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হলেও স্থানীয় জনপ্রতিনিধিরা একে দাম্পত্য কলহের বেদনাদায়ক প্রকাশ হিসেবে অভিহিত করেছেন।




মন্তব্য করুন