গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী মাস্টার লাইনের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ–পরিদর্শক রোমান মোল্লা জানান, বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে। এতে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় এখনো সবিস্তারিত পাওয়া যায়নি।




মন্তব্য করুন