হেফাজতে ইসলাম বাংলাদেশ – রাজৈর উপজেলা শাখা (মাদারীপুর)’র কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজৈর পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহে আজ শনিবার সকাল ১০টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উজ্জ্বল আয়োজন ও প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত এ সভায় এলাকার আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সমাজের বিশিষ্টজন, সংবাদকর্মী এবং সাধারণ মুসল্লিগণ অংশ নেন।
অনুষ্ঠানে রাজৈর উপজেলা হেফাজতের সাধারণ-সম্পাদক মুহাম্মাদউল্লাহ ফাহমি’র সঞ্চালনায়, রাজৈর উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাহমুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলী আহমাদ চৌধুরী, সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
হেফাজতে ইসলাম বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা নোয়ামুতুল্লাহ আল-ফারিদী, সহ-সভাপতি মাওলানা গোলাম হোসাইন, যুুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউল হক কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি জামালউদ্দিন খান, সহ-সাধারণ সম্পাদক মুফতি উসামা খান মাদানী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শাহজালাল খান, টেকেরহাট কামিল মাদরসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান, কালকিনি হেফাজতের সহ-সাধারণ সম্পাদক মাওলানা হুযায়ফা মোল্লা প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির আলী আহমাদ আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল বাশার, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা আবু সালেহ (সালেনুর), বিএনপি নেতা এ্যাড মফিজুর রহমান, হেফাজত রাজৈর উপজেলা শাখার সহ-সভাপতি মুফতী নেয়ামতুল্লাহ আমিনী, সহ-সভাপতি মাওলানা হাফেজ রাফিউল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আবুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতী তরিকুল ইসলাম আনসারী, সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার শরীফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওহিদুজ্জামান, অর্থ সম্পাদক মাওলানা নুরুজ্জামান নোমানীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের আলোচনায় বলেন— হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি শুদ্ধ চিন্তা, কর্ম ও আদর্শের ধারক সংগঠন। এ সংগঠন দেশের স্বাধীনতা, ইসলামি সংস্কৃতি, সামাজিক ন্যায় ও শিক্ষা বিস্তারে নিরন্তর অবদান রেখে চলেছে। বক্তারা নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে অভিনন্দন জানান এবং আগামীর দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। আলেম-উলামা ও মুসল্লিগণের অংশগ্রহণ এ আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

মন্তব্য করুন