কাশিয়ানী (গোপালগঞ্জ), ২৮ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার রাত)

গোপালগঞ্জের কাশিয়ানীতে শেখ হাসিনার জন্মদিন পালনের সময় খিচুড়ি রান্নার আয়োজন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাট্টাইধোবা গ্রামে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজন চলছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।

আটককৃতরা হলেন—মো. হাসান মোল্যা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম। তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

কাশিয়ানী থানার ওসি কামাল হোসেন জানান, রান্নার আয়োজনের আড়ালে নাশকতার পরিকল্পনার তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পাঁচজনকে আটক করা হলেও ইসা ইসলাম অসুস্থ থাকায় তাকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

অভিযানের সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম—চাল, ডাল, তেল ও মশলা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

Facebook Comments Box