গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কে গাছ কেটে ফেলে অবরোধের চেষ্টা করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। গোপালগঞ্জগামী হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তায় ফেলে রাখা গাছের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কে গাছ কেটে ফেলে অবরোধের চেষ্টা করা হয়। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Facebook Comments Box