পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৬ হাজার ২১ জন বীমা গ্রাহকের বীমা দাবীর মোট ১২ কোটি ৫৭ লক্ষ ৩৪ হাজার ২৯৭ টাকার চেক হস্তান্তর উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী।
কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সম্মানিত সদস্য গকুল চাঁদ দাস। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন, কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট আবদুল আউয়াল হাওলাদার, সাবেক যুগ্ম সচিব ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট মোঃ আনিস উদ্দিন মিঞা, সাবেক প্রধান বীমা নিয়ন্ত্রক (ইনচার্জ) ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট রায় দেবদাস, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মোঃ নওশের আলী নাঈম, মোঃ আবু তাহের, মোঃ হাবিবুর রহমান ও ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স প্রমূখ।

Facebook Comments Box