ফিলিস্তিনের গাজায় চলমান অভিযানের মধ্যে নিজেদের ছোড়া গুলিতে ৩১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ‘ইসরায়েল আর্মি রেডিও’। শুক্রবার প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, অক্টোবর ২০২৩ থেকে গাজায় শুরু হওয়া স্থল অভিযানে এ পর্যন্ত মোট ৪৪০ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ৭২ জনের মৃত্যু হয়েছে বিভিন্ন দুর্ঘটনায়, যার মধ্যে রয়েছে ভুল গুলি, গোলাবারুদের বিস্ফোরণ ও যানচাপা।
সর্বশেষ মার্চে শুরু হওয়া অভিযানে আরও ৩২ সেনা নিহত হয়, যাদের মধ্যে বেশিরভাগ সরাসরি লড়াইয়ে নিহত হলেও দুর্ঘটনাজনিত মৃত্যুও ঘটেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে মোট ৮৮২ সেনা নিহত ও ৬ হাজার ৩২ জন আহত হয়েছেন।
অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান যুদ্ধের কারণে ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েল এখনও গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে।




মন্তব্য করুন