পাকিস্তানের বাহাউদ্দিন জাকারিয়া ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) ড. মনসুর আকবর কুন্দি তাঁর অবসর জীবনের প্রাক্কালে অটোরিকশা চালিয়ে আলোচনায় এসেছেন। সামাজিক মর্যাদা নয়, কর্মই সম্মানজনক — এই বার্তাই দিতে চেয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার অটোরিকশা চালানোর একটি ভিডিও ভাইরাল হলে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।
ড. কুন্দি বলেন, বর্তমান অর্থনৈতিক সংকটে লজ্জা না পেয়ে যেকোনো বৈধ কাজ করে জীবিকা নির্বাহ করা উচিত। তিনি আরও জানান, দেশের খেটে খাওয়া মানুষের প্রতি সম্মান ও সংহতি প্রকাশ করতেই এই পদক্ষেপ নিয়েছেন।
উল্লেখ্য, ড. মনসুর আকবর কুন্দি এর আগে গোমাল, বেলুচিস্তানসহ একাধিক বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং উচ্চশিক্ষা কমিশনের নির্বাহী বোর্ডের সদস্য ছিলেন। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বাহাউদ্দিন জাকারিয়া ইউনিভার্সিটি বর্তমানে পাঞ্জাব প্রদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত।




মন্তব্য করুন